আলমগীর মানিক | ১১:১৫ পিএম, ২০২৫-১২-১২
সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিডি)-এর উদ্যোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) “পাবলিক বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স ও কাঠামো: উচ্চশিক্ষার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাবিপ্রবি গেস্ট হাউসের কনফারেন্স রুমে এ সেমিনার হয়।
সিজিডি’র নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিশ্চিত করতে হলে শিক্ষকদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি প্রয়োজন নীতিগত ও কাঠামোগত সংস্কার।”
সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার, ডিপ্লোমেট ও এনজিও বিশেষজ্ঞ ড. নাসির উদ্দীন, খ্যাতনামা লেখক ও চিন্তাবিদ এবং গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ ওমর ফারুক, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ফজলুল হক, রাবিপ্রবি সিআইপিএ’র উপপরিচালক এস. এম. রেজাউর রহমান, সহকারী অধ্যাপক ও গবেষক মু. আবিদুর রহমান আবেদ, সিরিয়াল উদ্যোক্তা আবদুল্লাহ হাসান, নাজমুল ইসলাম হিমেল, চুয়েটের লাইব্রেরিয়ান এমরানুল হক, এটুআই কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক মাহবুব এ রহমান, ফাহিম আহমেদ মন্ডল, মো. ইউসুফ জামিল, রোটারিয়ান রাবেয়া আকতার, জনপ্রিয় শিক্ষক মিনহাজ উদ্দিন, আরিফ হোসাইন এবং জাবের জুনায়েদ প্রমুখ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার, লেখক, আইনজীবী ও প্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশাজীবী সেমিনারে ডেলিগেট হিসেবে অংশ নেন।
সেমিনারের পার্টনার সংগঠন হিসেবে ছিল ইপসা, ক্যাপস, মিডিয়ামিক্স, নোভেল্টি ইঞ্জিনিয়ারিং, ওয়াইপিএসডি, গ্লোবাল নলেজ ফাউন্ডেশন, সঞ্জীবন ও হেলপিং হ্যান্ডস।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited