আইয়ুব চৌধুরী | ০১:২৫ পিএম, ২০২৫-১২-১৩
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজস্থলীতে আয়োজিত এ সভায় দিবসটি যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় চেতনার অনন্য প্রতীক।
এই দিবসের চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ।
সভায় বিশেষ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান ও মুইথুইঅং মারমা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন মোহন তনচংগ্যা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তনচংগ্যাসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে খলিলুর রহমান শেখ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা হয়েছে। এ অবস্থায় দলে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
তিনি মহান বিজয় দিবসের সকল কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক পথচলায় দলকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে নেতৃবৃন্দ মহান বিজয় দিবস উপলক্ষে নির্ধারিত কর্মসূচি সফল করতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited