আলমগীর মানিক | ০২:৪২ পিএম, ২০২৫-১২-১৩
আইসিডিডিআরবি’র সাসাকাওয়া অডিটোরিয়ামে আজ সকাল ৯টায় "বার্ষিক বায়োরিস্ক সম্মেলন-২০২৫" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
"এএমআর নিয়ন্ত্রণ, জৈব-বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা, বায়োসেইফটি, বায়োসিকিউরিটি ও জৈবপ্রযুক্তি" শীর্ষক এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক, গবেষক ও চিকিৎসক অংশগ্রহণ করেন।
সম্মেলনে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুল আলম, আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফুর রহমান এবং বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির (বিবিবিএস) চেয়ারম্যান ড. আসাদুল গনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ভবিষ্যতে কভিড-১৯-এর মতো মহামারি মোকাবিলায় গবেষণা প্রতিষ্ঠান ও মেডিকেল-হাসপাতালগুলোতে বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এ ক্ষেত্রে কার্যকর নীতিমালা প্রণয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির গত ১৫ বছরে জৈব বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
তিনি দেশের বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক কারিকুলামে বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণের জন্য ইউজিসি চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।
পাশাপাশি বিদ্যমান বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি পলিসি গাইডলাইন বাস্তবায়নে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ কলেরা ভ্যাকসিন ও খাবার স্যালাইন উদ্ভাবনে আইসিডিডিআরবি’র ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, আইসিডিডিআরবিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে জৈব বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাইফুর রহমান জৈব বর্জ্য ব্যবস্থাপনায় ভবিষ্যতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্মেলনটি বায়োসেইফটি, বায়োসিকিউরিটি এবং জৈব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নীতিনির্ধারক, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited