মেহেদী হাসান | ০৩:৪০ পিএম, ২০২৫-১২-১৪
সাংবাদিক ও সংগঠক মোস্তফা কামালের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে স্মরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের উদ্যোগে রাঙামাটি শিশু নিকেতন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক মোস্তফা কামাল স্মরণ সভা পরিষদের সদস্য মো. মোস্তফা কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং পরিষদের সদস্য শংকর হোড়ের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, বর্তমান সভাপতি আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামশুল আলম ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং রাঙামাটি শিশু নিকেতনের উপাধ্যক্ষ রিনা আক্তার।
সভায় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, সাংবাদিক মোস্তফা কামাল ছিলেন একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। তিনি শুধু সাংবাদিকতাতেই নয়, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও সমান দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
মেধা ও শ্রমের মাধ্যমে তিনি নিজেকে এবং রাঙামাটিকে জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। বক্তারা আরও বলেন, মোস্তফা কামাল নিজেকে সাংবাদিকের পাশাপাশি একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন।
তাঁর শিক্ষার্থীদের অনেকেই আজ নিজ নিজ ক্ষেত্রে সফলতার শীর্ষে অবস্থান করছেন, যেখানে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মরণ সভা শেষে সাংবাদিক মোস্তফা কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আলকাদেরি। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited