আইয়ুব চৌধুরী | ০৫:৫১ পিএম, ২০২৫-১২-১৫
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম ও ৮ম শ্রেণীর সমাপনী শিক্ষার্থী এবং বদলিকৃত তিনজন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করা হয়। পুরো আয়োজনটি ছিল আনন্দঘন ও আবেগঘন পরিবেশে ভরপুর।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. এমদাদুল হক মিলন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শুভ্রতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিংহ্লা মারমা।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার প্রতিনিধি হাবীবুল্লাহ মিসবাহ, বদলিকৃত বিদায়ী শিক্ষক সাচিং মারমা, রুম্পা রাণী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই বিদায় কোনো শেষ নয়; বরং এটি উচ্চ শিক্ষার পথে একটি নতুন যাত্রার সূচনা।
তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে বদলিকৃত শিক্ষকদের বিদ্যালয়ের প্রতি অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয় এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
পরে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited