নিজস্ব প্রতিবেদক | ১২:২৪ এএম, ২০২৫-১২-১৬
রাঙামাটি, ১৫ ডিসেম্বর ২০২৫:
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালং বাজার এলাকায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের মাচালং রেঞ্জের সদর বিট অফিসে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেন মাচালং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ আখতারুজ্জামান।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সাজেক থানাধীন মাচালং বাজারে অবস্থিত বন বিভাগের সদর বিট অফিসে এ হামলার ঘটনা ঘটে।
বাদী তার এজাহারে উল্লেখ করেন, ওইদিন সকাল ১১টা ৪৫ মিনিটে মাচালং সদর বিটের আওতাধীন এ্যাগোজ্জাছড়া (১৪ কিলো) সংরক্ষিত বনের কম্পার্টমেন্ট নম্বর ৬১-এর ভেতরে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে বন বিভাগের একটি অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে দুপুরে তিনি বাঘাইহাটে অবস্থানকালে সংবাদ পান যে, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে একদল লোক সংঘবদ্ধভাবে মাচালং সদর বিট অফিসে হামলা চালিয়েছে।
এজাহারে আরও বলা হয়, বিটন চাকমা, প্রদীপ চাকমা (রনির বাবা), সুখী চাকমা ও বাবুধন চাকমার নেতৃত্বে আসামিরা দা, লাঠি-শোঠা, ইট-পাটকেল ও কাঁচের বোতল হাতে মিছিল করতে করতে বন বিভাগের অফিসে প্রবেশ করে।
তারা অফিসের প্রধান গেট ভেঙে অনধিকার প্রবেশ করে টিনশেড ঘরের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন সরকারি মালামাল ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র নষ্ট করে বলে অভিযোগ করা হয়।
এক পর্যায়ে হামলাকারীরা পাশের পাকা ভবনে ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে ভবনের বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় অফিসে কর্মরত স্টাফদের ব্যক্তিগত একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। হামলার সময় অফিসে দায়িত্বে থাকা মো. আশরাফুল আলম ইট ও কাঁচের বোতলের আঘাতে গুরুতর আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঘাইহাট জোন ও সাজেক থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে আহত কর্মচারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এজাহারে মাচালং সদর বিট অফিসে সংঘটিত ভাঙচুর ও ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ছয় লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
বাদী আরও জানান, ঘটনার পর বিস্তারিত তথ্য সংগ্রহ, ঘটনাস্থল পরিদর্শন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে থানায় এসে এজাহার দাখিল করায় কিছুটা সময় বিলম্ব হয়।
প্রসঙ্গত, সংরক্ষিত বন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সাজেক ও আশপাশের এলাকায় এর আগেও একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited