মেহেদী হাসান | ০৪:৪৬ পিএম, ২০২৫-১২-১৭
আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নির্ধারিত বোর্ড পরীক্ষা বর্জন করেছেন।
বুধবার সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখবেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি শরীফ আকবর, ওয়াহিম হোসাইন ও আরিফুর রহমান জনি।
বক্তব্যে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানা ভাবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন।
এরই পরিপ্রেক্ষিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নিজেদের আট দফা দাবি চূড়ান্ত করে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছেন।
কিন্তু এখন পর্যন্ত দাবি বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তাই বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবি হলো—
ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক সংকট দূরীকরণ, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আওতায় একটি আলাদা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited