আলমগীর মানিক | ০৫:১৪ পিএম, ২০২৫-১২-১৭
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রাতিষ্ঠানিক মান নিশ্চয়ন সেল এবং গবেষণা ও উদ্ভাবন ব্যবস্থাপনা সেল-এর উদ্যোগে ‘গবেষণা সহযোগিতা’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারটি সঞ্চালনা করেন গবেষণা ও উদ্ভাবন ব্যবস্থাপনা সেল-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর জাপান, চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত দেশের সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণার সুযোগ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের একটি অনন্য বিশ্ববিদ্যালয় হিসেবে রাবিপ্রবি’র ভবিষ্যৎ সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তিনি বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ের সমন্বয়ে বহুবিষয়ক গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বিশেষভাবে গবেষণা থেকে বাস্তব প্রয়োগে রূপান্তরের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার উইন্ডসর বিশ্ববিদ্যালয়ের প্রকল্পভিত্তিক গবেষণা সহযোগী প্রফেসর ড. মোহাম্মদ হান্নান মিয়া। তিনি ‘বৈশ্বিক একাডেমিক গবেষণা সহযোগিতা’ বিষয়ে আলোচনা করেন।
এ সময় তিনি রাবিপ্রবি’র শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণামুখী করার লক্ষ্যে কানাডার একটি সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে উইন্ডসর বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি রাবিপ্রবি’র সঙ্গে গবেষণা সহযোগিতার মাধ্যমে টেকসই একাডেমিক অংশীদারিত্ব গড়ে তোলা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণা কার্যক্রম জোরদার করা, গবেষণাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তির সুযোগ, বৃত্তির জন্য আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়ে রাবিপ্রবি’র অবস্থান উন্নীত করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
এছাড়াও তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, প্রক্টর সাদ্দাম হোসেন, প্রাতিষ্ঠানিক মান নিশ্চয়ন সেল-এর অতিরিক্ত পরিচালক (শিক্ষণ-শেখন কার্যক্রম) ড. মোঃ আবু তালেব, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গবেষণা সহযোগিতা বলতে পরিকল্পিতভাবে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনাকে বোঝায়, যেখানে পারস্পরিক জ্ঞান, দক্ষতা, তথ্য, অবকাঠামো এবং অর্থায়নের বিষয়গুলো অংশীদারিত্বের ভিত্তিতে সম্পৃক্ত থাকে। এ ধরনের অংশীদারিত্বমূলক গবেষণার ফলে গবেষণার গুণগত মান বৃদ্ধি পায় এবং এর প্রভাব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited