মেহেদী হাসান | ০৮:৫৩ পিএম, ২০২৫-১২-১৭
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় জন্মগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পুলিশ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও সৌজন্য উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
তিনি মহান মুক্তিযুদ্ধে বীর পুলিশ সদস্যদের অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ ও ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ সদস্যদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করা হয় এবং তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানটি মহান বিজয় দিবসের তাৎপর্যকে আরও গভীরভাবে উপলব্ধি করার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পুলিশ পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর এক স্মরণীয় আয়োজনে পরিণত হয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited