গোলামুর রহমান-লংগদু | ১২:৫৪ পিএম, ২০২৫-১২-১৮
দীর্ঘদিন ধরে রাঙামাটি জেলার লংগদু উপজেলায় সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য, জরুরি আসবাবপত্র এবং গরু-ছাগল চুরির ঘটনা ঘটে আসছিল।
এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চোর চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযোগ আমলে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টায় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকা থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ মালামালসহ চোর নজিবুল ইসলামকে গ্রেফতার করে লংগদু থানা পুলিশ।
লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানার মামলা নং-০৩, ধারা-৩৮০/৪৫৭, পেনাল কোড-১৮৬০ রুজু হওয়ার পর বিকাল ৬টা ১৫ মিনিটের সময় লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) এস. এম. আল-মামুন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আসামি মো. নজিবুল ইসলামকে চোরাই মালামালসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামির কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
একটি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং: চট্টগ্রাম মেট্রো-হ-১৭-৯৭২৯), মডেল: ১১০ সিসি, চেসিস নং: MD2A15AYXJWG94856, ইঞ্জিন নং: JBYWJG52512;
তিনটি পুরাতন ইঞ্জিন এবং
একটি ইঞ্জিনসহ নৌকা।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, এলাকায় চোরদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে—এমন তথ্য পুলিশের কাছে আসার পর গোপনে অভিযান পরিচালনা করে অভিযুক্ত চোরকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে ৩৮০/৪৫৭ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited