নিজস্ব প্রতিবেদক | ০১:২৩ পিএম, ২০২৫-১২-১৮
খাগড়াছড়ির বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ মগকাটা এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে জব্দ করা হয়েছে।
অদ্য ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮২০ ঘটিকায় নিরাপত্তা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মোট ৫৩০ পিস অবৈধ কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক পরিমাণ ১,০৬০ ঘনফুট (সিএফটি)। জ
ব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৪,৭৭,০০০ (চার লক্ষ সাতাত্তর হাজার) টাকা বলে জানা গেছে।
অভিযান শেষে জব্দকৃত সকল অবৈধ কাঠ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সর্তা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জ, চট্টগ্রাম উত্তর বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
নিরাপত্তা বাহিনীর প্রাথমিক ধারণা অনুযায়ী, এ ধরনের কাঠ চোরাচালানের সঙ্গে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এবং কিছু অসাধু কাঠ ব্যবসায়ী জড়িত থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সর্বদা জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited