আইয়ুব চৌধুরী | ১০:২৬ পিএম, ২০২৫-১২-২১
চট্টগ্রামের পাঠকনন্দিত ও জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক সাঙ্গু-এর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় কাপ্তাই পাঠক ফোরামের উদ্যোগে কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস-এর কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে উৎসবের সূচনা হয়।
পরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন। মো. ওসমান গনি তনু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম বিভাগের দৈনিক সাঙ্গু পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবির হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মামনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সমাজসেবক দ্বীন মোহাম্মদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম, কাপ্তাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর হারুন অর রশিদ, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন।
এছাড়াও বক্তব্য দেন সময় টিভি ও দৈনিক সংগ্রাম পত্রিকার কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম, দৈনিক পূর্বদেশ কাপ্তাই প্রতিনিধি মো. নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ও সমাজসেবক ইব্রাহিম হাবিব মিলু, বাংলাদেশ বেতার কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত, দৈনিক সাঙ্গু রাজস্থলী প্রতিনিধি মো. আইয়ুব চৌধুরী, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মো. রফিক, কাপ্তাই উপজেলা জাসাস সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা যুগ্ম সম্পাদক হ্লাসুইমং মারমা (মং) এবং যুব সংগঠক বাবলু তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭১ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কাপ্তাই প্রতিনিধি রিপন মারমা, দৈনিক আজাদী পত্রিকার মাল্টিমিডিয়া কাপ্তাই প্রতিনিধি অর্ণব মল্লিক, দৈনিক আমার দেশ রাজস্থলী প্রতিনিধি মেজবাহ উদ্দিন, ঢাকা প্রতিদিন কাপ্তাই প্রতিনিধি মাসুম বাবুল, চিৎমরম ইউনিয়নের সমাজসেবক সাচিংউ মারমা, ইউপি সদস্য অংসাচিং মারমা, কাপ্তাই তরুণ উদ্যোক্তা বীর কুমার তঞ্চঙ্গ্যা, চট্টগ্রাম টিভির শিল্পী লিপি দাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কবির হোসেন সিদ্দিকী বলেন, দৈনিক সাঙ্গুর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রথম উদযাপনের সূচনা হয়েছে কাপ্তাই উপজেলা থেকে, যা অত্যন্ত গৌরবের বিষয়।
তিনি জানান, কাপ্তাইয়ের এই আয়োজনের মধ্য দিয়েই পর্যায়ক্রমে চট্টগ্রাম বিভাগের প্রতিটি উপজেলায় দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হবে।
তিনি আরও বলেন, আগামী ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু হোটেলে দৈনিক সাঙ্গুর ২৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে এক বর্ণাঢ্য ও বৃহৎ পরিসরের অনুষ্ঠান আয়োজন করা হবে।
এ উপলক্ষে কাপ্তাইয়ের সকল সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য তিনি আন্তরিক আমন্ত্রণ জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু দীর্ঘ ২৫ বছর ধরে বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
বিশেষ করে পাহাড়ি জনপদ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে পত্রিকাটি প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই গৌরবোজ্জ্বল পথচলা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited