মেহেদী হাসান | ১২:০৮ এএম, ২০২৫-১২-২২
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্সে আয়োজিত এ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোসাইন পিপিএম।
কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের নানাবিধ সমস্যা, অভিজ্ঞতা ও মতামত পুলিশ সুপার মহোদয়ের নিকট উপস্থাপন করেন।
পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগসহকারে পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান করেন।
পাশাপাশি অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশনা যথাযথভাবে পালন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিগত মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন ইউনিটের ১৪ জন অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
কল্যাণ সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited