মেহেদী হাসান | ০৯:১৮ পিএম, ২০২৫-১২-২২
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি পার্বত্য জেলায় নবাগত সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে জনাব নিউটন দাস মহোদয় আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন।
তিনি ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে রাঙ্গামাটিতে উপস্থিত হয়ে তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে রাঙ্গামাটি পৌঁছালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় রাঙ্গামাটি ফায়ার স্টেশনের একটি চৌকস ফায়ার ফাইটার দল ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মুর্শিদুল ইসলামের নেতৃত্বে নবাগত সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে নবাগত সহকারী পরিচালক মহোদয় রাঙ্গামাটি ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারী, লিডার, ড্রাইভার, ফায়ার ফাইটার ও ডুবুরী দলের সদস্যদের সঙ্গে পরিচিত হন।
প্যারেড পরিদর্শন শেষে তিনি জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে দলগতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে জরুরি সেবায় জনগণ দ্রুত ও মানসম্মত সেবা পায়।
উল্লেখ্য, এর পূর্বে জনাব নিউটন দাস মহোদয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় উপ-সহকারী পরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে রাঙ্গামাটি জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited