আইয়ুব চৌধুরী | ০৬:৩০ পিএম, ২০২৫-১২-২৪
রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন মতিপাড়া এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি দুর্ঘটনার কবলে পড়েছে।
এ ঘটনায় সিএনজিতে থাকা এক পাহাড়ি যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে রাজস্থলী উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি লিচুবাগানের উদ্দেশে রওনা দেয়।
পথিমধ্যে মতিপাড়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ সিএনজিটির একটি চাকা বিস্ফোরিত (ব্রাস্ট) হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সিএনজিটি যাত্রীসহ সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা সৌরভ লাল তনচংঙ্গা (২৮) নামের এক যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই সিএনজি চালক ও স্থানীয়রা দ্রুত আহত যাত্রীকে উদ্ধার করে অন্য একটি সিএনজির মাধ্যমে লিচুবাগান মিশন হাসপাতালে নিয়ে যান
সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহত সৌরভ লাল তনচংঙ্গা রাজস্থলী উপজেলার বাসিন্দা। তিনি চিত্ত লাল তনচংঙ্গার পুত্র বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করে। স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছাতে সহযোগিতা করেন।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার সংশ্লিষ্ট পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited