অহিদুল ইসলাম অভি | ১২:০৯ এএম, ২০২৫-১২-২৫
খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন ‘বড়দিন’ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার সদরস্থ সাধু যোসেফ ধর্মপল্লী চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত ৯টা ৩০ মিনিটে পুলিশ সুপার মহোদয় সাধু যোসেফ ধর্মপল্লী চার্চে উপস্থিত হন।
এ সময় তিনি খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বড়দিন উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন।
তিনি চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চার্চ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবকালীন বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, খ্রিস্টান
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited