আলমগীর মানিক | ০১:৫৪ পিএম, ২০২৫-১২-২৭
ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে স্বশরীরে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেন।
ইসি ভবনে উপস্থিত হয়ে তারেক রহমান ছবি তোলা, আঙুলের ছাপ প্রদান এবং চোখের আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য জমা দেন। এর মাধ্যমে তার ভোটার হওয়ার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়।
এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমান আগেই অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করেছিলেন।
পরবর্তীতে নির্বাচন কমিশনে এসে তিনি সরাসরি বায়োমেট্রিক তথ্য দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।
তিনি আরও জানান, বায়োমেট্রিক তথ্য গ্রহণের পর নির্বাচন কমিশনের সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে তথ্য যাচাই করবে—একই তথ্য অন্য কোনো নাগরিকের সঙ্গে মিল রয়েছে কি না তা পরীক্ষা করা হবে।
কোনো ধরনের তথ্যগত মিল না পাওয়া গেলে সাধারণত ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই একটি এনআইডি নম্বর স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হয়।
এ প্রক্রিয়াটি পুরোপুরি প্রযুক্তিনির্ভর এবং এতে কোনো ব্যক্তিগত হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও তিনি ভোটার হিসেবে কোথায় নিবন্ধিত হবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছুদিন ধরেই আলোচনা চলছিল।
সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তিনি তার মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হলেন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited