বিলাইছড়ি প্রতিনিধি | ০৮:৫৪ পিএম, ২০২৫-১২-২৮
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম ৩নং ফারুয়া ইউনিয়নে জেঁকে বসা তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৩০০ জন দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
ফারুয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
এসময় আরও উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন পরিষদের সচিব সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণকালে ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা বলেন,
“ফারুয়া ইউনিয়ন একটি অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা। পাহাড়ের কোল ঘেঁষে অবস্থান করায় এখানে শীতের তীব্রতা সমতলের তুলনায় অনেক বেশি অনুভূত হয়।
হাড়কাঁপানো এই শীতে সাধারণ ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।
পর্যায়ক্রমে ইউনিয়নের আরও অসহায় মানুষের কাছে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব, আর এই দায়িত্ববোধ থেকেই ইউনিয়ন পরিষদ এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা ও ভৌগোলিক প্রতিকূলতার কারণে ফারুয়া ইউনিয়নের বাসিন্দারা অনেক ক্ষেত্রেই নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকেন।
বিশেষ করে শীত মৌসুমে শিশু, বয়স্ক ও অসহায় মানুষদের দুর্ভোগ চরমে পৌঁছে।
শীতের এই কঠিন সময়ে নতুন কম্বল পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।
স্থানীয় বাসিন্দারা ফারুয়া ইউনিয়ন পরিষদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited