নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৯ পিএম, ২০২৫-১২-২৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া—এমন একটি খবর রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া পোস্টগুলোতে দেখা যায়, আলহাজ্ব কবির আহমেদ ভূইয়ার অনুসারীরা বিএনপির মনোনয়নপত্রের একটি ছবি ও তাঁর ব্যক্তিগত ছবি সংযুক্ত করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।
এসব পোস্টে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কবির আহমেদ ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমি মনোনয়ন পেয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির হাইকমান্ডের প্রতি আমি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন।
ফলে নতুন করে কবির আহমেদ ভূইয়ার মনোনয়নের খবর রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন।
তিনি জানান, বিষয়টি তিনি প্রথম ফেসবুকেই দেখেছেন।
তিনি আরও বলেন, ফেসবুকে প্রচারিত কবির আহমেদ ভূইয়ার মনোনয়নপত্রে ‘সংযুক্তি-২’ লেখা রয়েছে।
তাঁর ধারণা, দল হয়তো বিকল্প প্রার্থী হিসেবে কবির আহমেদ ভূইয়াকে মনোনয়ন দিয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা যাচ্ছে না।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited