শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান ও বিক্ষোভ


অহিদুল ইসলাম অভি    |    ০৯:৫১ পিএম, ২০২৫-১২-২৮

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান ও বিক্ষোভ

রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার বিচারের দাবিতে আজও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে।

রোববার দুপুর আড়াইটার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

এ সময় তারা হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো চলছে এ অবস্থান কর্মসূচি।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ক্ষোভ ও প্রতিবাদ জানান।

স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তকবির—আল্লাহু আকবর’ এবং ‘ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

পরিস্থিতি শান্ত থাকলেও সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।