আলমগীর মানিক | ১১:৩৬ পিএম, ২০২৫-১২-২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে আজ রোববার পর্যন্ত মনোনয়নপত্র কিনেছেন মোট ১২ প্রার্থী।
এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুইজন।
মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে বিএনপির অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং তার সহধর্মিনী মৈত্রী চাকমা, জামায়াতের অ্যাডভোকেট মোখতার আহাম্মদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রিয় চাকমা, খেলাফত মজলিশের আবু বক্কর ছিদ্দিক, জাতীয় পার্টির অশোক তালুকদার, জাকের পার্টির আবদুল হক মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর) এর জসিম উদ্দীন, গণঅধিকার পরিষদের আবুল বাশার বাদশা এবং স্বতন্ত্র প্রার্থী বাপ্পী চাকমা ও পহেল চাকমা রয়েছেন।
এদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জুঁই চাকমা ও অশোক তালুকদার।
বাকিরা শেষ দিন জমা দেবেন বলে জানা গেছে।
অন্যদিকে, আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে না।
দলটির কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য, প্রচার ও প্রকাশনা বিভাগের সম্পাদক সজীব চাকমা জানিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে নেতারা দ্বিধান্বিত ছিলেন।
পরে জরিপের মাধ্যমে নেতাকর্মী ও সমর্থকদের মতামত নেওয়া হয়। এতে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠ মত অনুসারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতারা নেন।
জেএসএস-এর নির্বাচনী ইতিহাস উল্লেখযোগ্য। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে রাঙামাটি আসনে জেএসএস-এর মনোনয়নপ্রাপ্ত ঊষাতন তালুকদার আওয়ামী লীগের দীপংকর তালুকদারের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
তবে ২০১৪ সালের নির্বাচনে তিনি দীপংকরকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited