নাজিম আল হাসান | ০৩:১৭ পিএম, ২০২৫-১২-২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমা আশরাফীর কাছে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
সকালে বিশাল বহর নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহামদ।
দুপুরে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
জামায়াত প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত ছিলেন রাঙামাটি এলডিপির উপদেষ্টা দিবাকর দেওয়ান, জেলা সভাপতি কমল বিকাশ চাকমা, জাতীয় নাগরিক পার্টির জেলা সভাপতি বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম এবং খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক।
এর আগে একই দিনে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক এবং লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি প্রার্থী অশোক তালুকদার।
মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, রাঙামাটি ২৯৯নং আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তবে সোমবার দুপুর পর্যন্ত ছয়জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited