আলমগীর মানিক | ০৮:২৯ পিএম, ২০২৫-১২-২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ আসনে মনোনয়নপত্র জমা ও জমা না দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
রাঙামাটি জেলার রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিশাত শারমিন জানিয়েছেন, মোট ১৩টি মনোনয়নপত্র বিক্রি হলেও নির্ধারিত সময়সীমার মধ্যে জমা পড়েছে ৮টি। তার মধ্যে রাজনৈতিক ৭টি এবং স্বতন্ত্র একটি।
নির্বাচনী তফসিল অনুযায়ী রাঙামাটিস্থ ২৯৯ নং সংসদীয় আসনে মনোনয়নপত্র জমাকারী প্রার্থীরা হলেন; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে অ্যাডভোকেট দীপেন দেওয়ান, যিনি দলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট মোখতার আহমেদ। ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে রাঙ্গামাটি জেলার সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফতে মজলিস থেকে রাঙ্গামাটি জেলার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, সভাপতি, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নানিয়ারচর উপজেলার সভাপতি অশোক তালুকদার, গণ অধিকার পরিষদ রাঙ্গামাটি জেলার আহ্বায়ক এম এ বাশার, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক প্রার্থী জুই চাকমা।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পহেল চাকমা।
অন্যদিকে যেসব প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেননি তারা হলেন; স্বতন্ত্র প্রার্থী বাপ্পি চাকমা, মৈত্রী চাকমা, কল্যাণ চাকমা ও আব্দুল হক মিয়া। এছাড়া এনসিপির রাঙ্গামাটি শাখার যুগ্ম আহ্বায়ক প্রিয় চাকমাও মনোনয়নপত্র জমা দেননি। প্রিয় চাকমা জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়েছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
এরপর প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে রাঙ্গামাটি-২৯৯ আসনে নির্বাচনী মাঠ আরও চূড়ান্ত রূপ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited