আলমগীর মানিক | ১১:১৯ পিএম, ২০২৫-১২-২৯
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কাপ্তাই সড়কের পাশে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীতারঘাট আটাশ বাগান এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, ঘটনাস্থলটি বন্যহাতির নিয়মিত চলাচলের পথ।
রাতে হাতির একটি দল ওই এলাকা অতিক্রম করার সময় ওই নারী তাদের সামনে পড়ে যান।
এ সময় হাতির আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার বলেন, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, বন্যহাতির আঘাতে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কাপ্তাই ও আশপাশের এলাকাগুলোতে প্রায়ই বন্যহাতির চলাচল দেখা যায়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited