আল মামুন | ০৪:৫৭ পিএম, ২০২০-১২-০২
নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চুক্তির ২৩তম বর্ষপূর্তি উদযাপন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বুধবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য সূচনার পর পার্বত্য চুক্তির ২৩ বছর পূর্তির কেক কেটে আলোচনা সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। আলোচনা সভায় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, উন্নয়ন সাধিত হয়েছে। পার্বত্য চুক্তি দেশে ও বিশ্বে প্রসংশিত হয়েছে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, রিজিয়নের স্টাফ অফিসার মেজর সালাহ উদ্দীনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী উদ্যোগে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতির সাথে চুক্তি স্বাক্ষরিত ফলে পাহাড়ে দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে। পার্বত্য চুক্তির সুফল পাচ্ছে পাহাড়বাসী।
পাহাড়ি-বাঙালির মাঝে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। উন্নয়ন হয়েছে রাস্তা, ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ পর্যটন খাতে। চুক্তির বেশিরভাগ ধারা বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট ধারাগুলোও বাস্তবায়নের প্রক্রিয়া চলছে বলেও জানান প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা। সকলকে মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে এগিয়ে নেয়ার আহবান জানান তিনি।
এর আগে চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন অতিথিরা। এছাড়া, সন্ধ্যায় আলোকসজ্জার পাশাপাশি সরকারি প্রতিটি দপ্তর থেকে ২৩ টি করে ফানুস বাতি উত্তোলন করা হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited