মেহেদী হাসান | ০৯:৩৪ পিএম, ২০২৫-১২-৩১
রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ও দুর্গম ত্রিপুরাঘাট গ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)–এর ১২ বিজিবি ছোট হরিণা জোন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজিবির “সম্প্রীতি ও উন্নয়ন” কর্মসূচির আওতায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে পাহাড়ি নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং রোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করেন।
চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্প চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত থেকে বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
তারা জানান, সীমান্তবর্তী ও দুর্গম এলাকার কারণে এখানকার বাসিন্দাদের জন্য শহরে গিয়ে চিকিৎসা নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল।
এমন পরিস্থিতিতে বিজিবির মেডিকেল ক্যাম্পই তাদের জন্য বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করছে।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited