আলমগীর মানিক | ০১:০৭ পিএম, ২০২৬-০১-০৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চার দিনের সফরসূচি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এ বিষয়ে অবহিত করা হয়।
পত্রে বলা হয়, তারেক রহমান সফরে নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরটি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ এবং কোনোভাবেই নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত আচরণবিধি লঙ্ঘন হবে না।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
১১ জানুয়ারি ২০২৬: ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন।
১২ জানুয়ারি ২০২৬: বগুড়া, রংপুর (পীরগঞ্জ), দিনাজপুর হয়ে ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন।
১৩ জানুয়ারি ২০২৬: ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে রাত্রিযাপন।
১৪ জানুয়ারি ২০২৬: রংপুর, বগুড়া (গাবতলী) হয়ে ঢাকায় প্রত্যাবর্তন।
কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল।
এছাড়া, আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও রয়েছে।
এ বিষয়ে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন (অব.) গণিউল আজম, পরিচালক (সমন্বয়)।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited