নাজিম আল হাসান | ০২:০৯ পিএম, ২০২৬-০১-১০
রাঙ্গামাটি শহরের পৌর এলাকার তবলছড়ি মাঝের বস্তিতে অবস্থিত শ্রী শ্রী সংসারী (গঙ্গা) মায়ের মন্দির প্রাঙ্গণে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী, রাঙ্গামাটি সদর জোনের সহযোগিতায় এবং শ্রী শ্রী সংসারী (গঙ্গা) মায়ের মন্দিরের সার্বিক তত্ত্বাবধানে প্রকৃতি ও জীবন ক্লাব রাঙ্গামাটির আয়োজনে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উদ্যোগে নেচার অ্যান্ড লাইফ ফাউন্ডেশন সহযোগিতা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি।
তিনি বলেন, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে পার্বত্য এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা ছাড়াও কাউখালী উপজেলার দুর্গম হারাঙ্গি পাড়া, ছেলাছড়া ও অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, শুধুমাত্র শীতবস্ত্র বিতরণ নয়, দুর্গম পাহাড়ি এলাকার কোমলমতি শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে, যাতে তারা পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ পায়।
সেনাবাহিনী বিশ্বাস করে, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হলে এসব শিক্ষাসহায়ক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত আরও বলেন, পার্বত্য অঞ্চলের অনেক পরিবার এখনো ন্যূনতম মৌলিক সুবিধা থেকে বঞ্চিত।
দুর্গমতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এসব এলাকার মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে।
বাংলাদেশ সেনাবাহিনী এসব মানুষের দুঃখ-কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।
তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় পার্বত্য এলাকার উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাইউ প্রু মারমা।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য শীতবস্ত্র সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় এবং এ ধরনের সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব রাঙ্গামাটির উপদেষ্টা মনোজ বাহাদুর গুর্খা।
তিনি সংগঠনের চলমান সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও প্রকৃতি ও জীবন ক্লাব রাঙ্গামাটির প্রধান সমন্বয়ক মনসুর আহম্মেদ।
অনুষ্ঠান শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited