আইয়ুব চৌধুরী | ০৩:০৪ পিএম, ২০২৬-০১-১১
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় এ বছরও পাঁচ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিন পার্বত্য জেলা থেকে আগত প্রায় দেড় শতাধিক উপাসক ও উপাসিকার অংশগ্রহণে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে এই কর্মশালার সমাপ্তি হয়।
সমাপনী দিবসের সকালে কুটুরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চারবার মাঠ প্রদক্ষিণের মাধ্যমে ভিক্ষু সংঘের পিন্ডচরণ ও পিন্ডদান অনুষ্ঠিত হয়। পরে ধর্মীয় দেশনা ও প্রার্থনার মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
রাজস্থলী দি বুদ্ধ সাসনা হিতকারী অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত সোমবার (৫ জানুয়ারি) বিকেল থেকে এ বিদর্শন ভাবনা কর্মশালা শুরু হয়।
জগতের সকল সত্ত্বের চিত্তের ক্লেশ বিশুদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিদর্শন ভাবনার অনুশীলন পরিচালনা করেন মায়ানমার সরকার কর্তৃক “আগ্গ মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা” উপাধিপ্রাপ্ত, বুদ্ধ সাসনা হিতকারী সংঘের সভাপতি ও রাজস্থলী চুশাক পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের।
কর্মশালার সমাপনী উপলক্ষে ধ্যানীবৃন্দের পিন্ডচরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে বলে জানান কুদুমছড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত চাইন্দাসারা ভিক্ষু।
বিদর্শন ভাবনায় অংশগ্রহণকারী উপাসক-উপাসিকারা জানান, বহু পুণ্যের ফলে মানুষ জন্ম লাভ করে।
দৈনন্দিন জীবনে শরীর বা পোশাক নোংরা হলে আমরা পরিষ্কার করি, কিন্তু মনের ময়লা বা পাপ দূর করার ব্যাপারে সচেতনতা কম।
বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমে মনের কলুষতা দূর করে আত্মশুদ্ধি অর্জন সম্ভব, যা মানবজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে অংশগ্রহণকারীরা বিহারের মনোরম পরিবেশের প্রশংসা করলেও কিছু সমস্যার কথাও তুলে ধরেন। তারা জানান, বিহারে পর্যাপ্ত শৌচাগার, পাটি, বালিশ, কম্বল, মাঠ সংস্কার ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে।
এসব সীমাবদ্ধতার মধ্যেও কুদুমছড়া পাড়াবাসী ও বিহারের দায়ক-দায়িকাদের আন্তরিক সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এ সময় তারা বিহারের উন্নয়ন ও সমস্যা সমাধানে রাঙামাটি জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি এবং আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন।
কুদুমছড়া পাড়া কারবারি মাসুইচিং মারমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি উসাচিং মারমা, বুদ্ধ সাসনা হিতকারী সংঘের সাধারণ সম্পাদক মংসিনু মারমাসহ পাড়াবাসীরা বলেন, সরকারি সহযোগিতা পেলে বিদর্শন ভাবনা কর্মশালার কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে এবং আগত অতিথিদের আরও ভালোভাবে সেবা দেওয়া যাবে। এজন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited