গোলামুর রহমান-লংগদু | ১১:৪৩ পিএম, ২০২৬-০১-১১
রাঙামাটির লংগদু উপজেলায় জুয়াড়িদের আটক করে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে নগদ অর্থ ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছে চার যুবক।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল ব্যক্তি জুয়া খেলার উদ্দেশ্যে সেগুনবাগান এলাকায় জড়ো হলে অপর পক্ষের চারজন নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে সেখানে উপস্থিত হয়।
তারা জুয়া খেলার সময় ওই ব্যক্তিদের আটক করে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগীদের মারধরও করা হয় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট সবাইকে লংগদু জোনে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
মো. ইকরাম হোসেন (২৭), পিতা: মৃত শাহাবুদ্দিন;
মো. আরিফুল ইসলাম রাজু (২৪), পিতা: মো. খলিলুর রহমান;
মো. ইয়াছিন (৩৪), পিতা: মৃত আবদুল সালাম;
মো. শাহজাহান (৩৪), পিতা: মো. মেহের আলী।
লংগদু থানার তদন্ত কর্মকর্তা স্বরজিৎ দে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত শেষে তাদের আদালতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামীকাল আদালতে পাঠানো হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited