আলমগীর মানিক | ০৮:৩৭ পিএম, ২০২৬-০১-১৩
রাঙামাটির হযরত আব্দুল হাকিম (আব্দুল্লাহ ফকির) (রহঃ আঃ)–এর মাজার প্রাঙ্গণে অবস্থিত এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজমের উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতের তীব্রতা থেকে অসহায় শিশুদের রক্ষা করতে এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। শীতবস্ত্র বিতরণকালে মোঃ হাবীব আজম বলেন,
“শীত মৌসুমে এতিম ও অসহায় শিশুদের কষ্ট লাঘব করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।
সমাজের সুবিধাভোগী মানুষ এবং জনপ্রতিনিধিদের উচিত মানবিক দায়বদ্ধতা থেকে এই শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এমাদুল ইসলাম, মাজার মসজিদের খতিব মাওলানা আনিসুর রহমান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোরশেদ, কাঠালতলী হিল ফজুল যুব সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ঈশান, মাজার মসজিদের মোয়াজ্জেম হাফেজ কাইয়ুম এবং শিক্ষক হাফেজ খুল্ল মিয়া।
এসময় অতিথিরা শীতার্ত এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
শীতবস্ত্র পেয়ে এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এই মহতী উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited