খাগড়াছড়ি প্রতিনিধি | ০৬:৫৭ পিএম, ২০২৬-০১-১৬
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় লাকড়ি বহনকারী একটি জিপগাড়ি দুর্ঘটনার কবলে পড়ে চালকের মৃত্যু হয়েছে।
নিহত চালক মো. হোসেন (২২)। তিনি বাঞ্চারামপাড়ার বাসিন্দা ও আমিনুল ইসলাম ড্রাইভারের ছেলে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ২ নম্বর বাটনাতলীর বাঞ্চারামপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে জিপগাড়িটি লাকড়ি নিয়ে বাঞ্চারামপাড়ার স্কুলটিলা এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক মো. হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনায় নিহত চালকের মরদেহ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited