মেহেদী হাসান | ০৯:৫৮ পিএম, ২০২৬-০১-১৭
রাঙামাটি সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দুঃস্থ, অসহায়, গরিব ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টায় কাদের মার্কেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি ও বাঙালি সকল জাতিগোষ্ঠীর শতাধিক সুবিধাবঞ্চিত খেটে খাওয়া পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
আমজনতার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি সুশীল জীবন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, “শীত মৌসুমে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।
সমাজের বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।”
তিনি আরও বলেন, “পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীকে নিয়ে সম্প্রীতির রাঙামাটি গড়াই আমাদের লক্ষ্য। সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।”
তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সুশীল জীবন চাকমা বলেন, “আমজনতার দল সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited