মেহেদী হাসান | ১০:৪৯ পিএম, ২০২৬-০১-১৯
রাঙামাটিতে জাতীয় পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাঙামাটি জেলা ও জুরাছড়ি উপজেলার ৫০ জন নেতাকর্মী।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপির রাঙামাটি জেলা কার্যালয়ে এনসিপি রাঙামাটি জেলা কমিটির সিনিয়র সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় সদস্যপদ গ্রহণ করেন নতুন নেতাকর্মীরা।
দীপেন দেওয়ান বলেন, “জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে আস্থা রাখছেন তারা।
আমি তাদের প্রতি আহ্বান জানাই, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এবং তাঁর নির্দেশনা অনুযায়ী আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন।”
সুকুমার দেওয়ান বলেন, “এনসিপিতে আমরা নেতৃত্ব শুন্যতায় ভুগছিলাম, তাই আমি ও আমার নেতৃত্বে আরও ৫০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছি। ভবিষ্যতে আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে কাজ করব।”
বিএনপি নেতারা নতুন নেতাকর্মীদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এই যোগদানের মাধ্যমে রাঙামাটিতে দল আরও শক্তিশালী হবে এবং আন্দোলন-সংগ্রামে নতুন গতি আসবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited