মাসুদ পারভেজ নির্জন | ১২:২৩ এএম, ২০২০-১২-০৪
রাঙামাটি শহরের শান্তিনগরের অকার্যকর বাস টার্মিনালে প্রকাশ্যে চলছে মাদক ও জুয়ার আসর। সকাল সন্ধ্যা প্রতিদিনেই চলে এই লীলা খেলা।অকার্যকর বার্স টার্মিনালটি যেন মাদক ও জুয়ারীদের ঘাটিতে পরিনিত হয়েছে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়,প্রতিনিয়ত কিছু বাস ও ট্রাকের ড্রাইভাররা সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এখানে প্রকাশ্যে টাকা দিয়ে জুয়া এবং আড়ালে মাদকব্যবসা করে থাকে।মূলত নীরব ও শান্ত পরিবেশের সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে প্রতিনিয়ত।কেউ বাধা দিলেই হতে হয় কটাক্ষের শিকার।
সরেজমিনে গিয়ে দেখা যায়,তাস নিয়ে অকার্যকর বাস টার্মিনালে ঘাটি গড়ে তুলেছে একদল জুয়াড়ি।ক্যামেরা দেখতেই কেউ কেউ ধীরে ধীরে শটকে পড়ে।কেউ কেউ গুটিয়ে নেই তাসের কার্ড।
এসময় তারা জানায়, কোন প্রকার টাকার বিনিময়ে খেলা হচ্ছেনা।মূলত সময় কাটাতে খেলা হচ্ছে।
এদিকে বাস,মিনি বাস ও শ্রমিক ইউনিয়নের সহ সাধারন সম্পাদক আব্দুল আজিজ একই সুরে তাল মিলিয়ে জানায়,শ্রমিকরা সময় কাটাতে তাস খেলে।আমার জানামতে কোন প্রকার টাকার বিনিময়ে খেলেনা।
মাদক ব্যবসার ব্যাপারে জিজ্ঞাসাবাদে তিনি জানায়,বহিরাগত কিছু ছেলে মোটর সাইকেল নিয়ে আসে বিক্রি করে টুক টাক। নাম ও জানিনা ও চিহ্নিত করতে পারিনাই।আর এগুলোতো আমাদের কাজ না প্রশাসনের কাজ।
উল্লেখ্য,৭ নং ওয়ার্ডের যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাবেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে শান্তিনগর বাস টার্মিনালে হাতেনাতে জুয়ারীদের তাস খেলার চিত্র তুলে ধরে জানায়,ফিসারীঘাট নতুন বাস টার্মিনালে ইয়াবার ব্যবসা থেকে সবগুলো এখানে চলে।এরাই টার্মিনাল পচিঁয়ে ফেলেছে।যত অবৈধ ব্যবসা আছে সব এখানেই চলে।এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited