আলমগীর মানিক | ০৭:১৯ পিএম, ২০২৬-০১-২২
সৌদিয়া পরিবহনের সঙ্গে বিরোধের জেরে রাঙামাটির সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ রেখেছে চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে রাঙামাটি অভিমুখে কোনো বাস ছেড়ে যায়নি।
যদিও সরকারি পরিবহন বিআরটিসির কিছু বাস চলাচল করছিল, তবে সেগুলোকেও পথে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা।
জানা গেছে, সম্প্রতি সৌদিয়া পরিবহন রাঙামাটি–ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করে।
নিয়ম অনুযায়ী চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতিতে টোকেন ফি জমা দেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা পরিশোধ করেনি বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার পর বুধবার মালিক সমিতির নেতৃবৃন্দ সৌদিয়া পরিবহনের কাউন্টার বন্ধ করে দেন।
পরে প্রশাসনের হস্তক্ষেপে কাউন্টার পুনরায় চালু করা হলেও এর প্রতিবাদে কোনো পূর্বঘোষণা ছাড়াই বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
অনেকেই কর্মস্থল, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে না পেরে বিপাকে পড়েছেন।
দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিকভাবে বাস চলাচল চালুর দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতির রাঙামাটি অংশের সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, তারা শুনেছেন চট্টগ্রামের রাউজান এলাকা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে রাউজান অংশের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।
এদিকে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, হঠাৎ করে এমন ঘটনা অপ্রত্যাশিত।
তবে কীভাবে দ্রুত সমস্যার সমাধান করে যানবাহন চলাচল স্বাভাবিক করা যায়, সে বিষয়ে প্রশাসন কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এ সংকটের সমাধান হবে।
উল্লেখ্য, রাঙামাটি বাস মালিক সমিতির কার্যক্রম মূলত চট্টগ্রামের রাউজান এলাকা থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited