নিজস্ব প্রতিবেদক | ১১:২৩ পিএম, ২০২৬-০১-২৫
রাঙামাটি শহরের কলেজ গেট আমানতবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার একটি সেলুনকে কেন্দ্র করে প্রতিদিন একদল যুবক আড্ডা জমিয়ে ছাত্রীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলেজ গেট আমানতবাগ রোডের ‘রবিউল হেয়ার ড্রেসার’ নামের একটি সেলুনের সামনে প্রতিদিন দুপুর আনুমানিক ২টা থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত ৫-৬ জন যুবক অবস্থান নেয়।
এ সময় আশপাশের অন্যান্য দোকান বন্ধ থাকলেও ওই সেলুনটি খোলা থাকে এবং সেখানে বসেই ওই যুবকরা পথচারী, বিশেষ করে স্কুল ও কলেজগামী ছাত্রীদের লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও ইঙ্গিত করে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এম ডি কামাল মিয়া নামের এক ব্যক্তি তার বোনের সঙ্গে ঘটে যাওয়া একাধিকবারের হেনস্তার ঘটনা তুলে ধরলে বিষয়টি জনসম্মুখে আসে।
তিনি জানান, তার বোন স্থানীয় ‘বনরূপা প্রাইভেট’-এ যাতায়াতের পথে বারবার এই কিশোর গ্যাংয়ের হয়রানির শিকার হয়েছেন।
কখনো রাস্তা আটকে দাঁড়ানো, কখনো অশালীন ইশারা ও কথাবার্তার মাধ্যমে তাকে বিব্রত করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সেলুন মালিক বা দোকানদার বিষয়টি জেনেও এসব বখাটেদের আশ্রয় দিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
এলাকাবাসীর দাবি, শুধু একজন নয়—এই সড়ক দিয়ে চলাচলকারী অনেক স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীই নিয়মিত এই কিশোর গ্যাংয়ের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকা সেখানে নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর আমানতবাগ এলাকাসহ পুরো রাঙামাটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সচেতন নাগরিকরা দ্রুত অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited