নাজিম আল হাসান | ০১:২৬ পিএম, ২০২৬-০১-২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটিতে দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিক-এর পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রচারণার অংশ হিসেবে রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চম্পক নগর এলাকায় এক বিশাল গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দশ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মৌলিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মাওলানা আবু বক্কর ছিদ্দিকের অবস্থান তুলে ধরেন।
পাশাপাশি নির্বাচিত হলে রাঙামাটির সার্বিক উন্নয়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার সম্পর্কে ভোটারদের অবহিত করা হয়।
এ সময় উপস্থিত নেতারা বলেন, পার্বত্য জেলা রাঙামাটির সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মাওলানা আবু বক্কর ছিদ্দিক একজন যোগ্য, সৎ ও আদর্শবান প্রার্থী।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে তিনি সক্ষম হবেন।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুফতি জাহিদুল ইসলাম, মুফতি মাওলানা মোহাম্মদ ওমর আলী, মো. জামসেদ, মো. জুনাইদ, মো. মুমিনুল্লাহ, মো. হোসেন, মো. আবু মুসাসহ দশ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবেন এবং বিপুল ভোটে মাওলানা আবু বক্কর ছিদ্দিককে বিজয়ী করবেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited