মেহেদী হাসান | ০৯:১৯ পিএম, ২০২৬-০১-২৭
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীনের ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল থেকে ২৯৯ নং সংসদীয় আসনের অন্তর্ভুক্ত বিলাইছড়ি উপজেলা বাজার, টেংরা ছড়ি, বলতলী ও গবাগোনা এলাকাজুড়ে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।
গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন বলেন, “বিলাইছড়ি উপজেলা আজও চরম অবহেলার শিকার।
সড়ক যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষার অভাবে এখানকার সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।
এই উপজেলাকে আর পিছিয়ে রাখা যাবে না। আমি নির্বাচিত হলে বিলাইছড়িতে একটি আধুনিক হাসপাতাল, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং নিরাপদ নৌ-যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবো। বিলাইছড়িকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করাই আমার অঙ্গীকার।”
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, শ্রমিকনেতা দিদারুল আলমসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা বলেন, “পার্বত্য রাঙামাটির বিলাইছড়ির মতো দুর্গম ও অবহেলিত জনপদের মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার যথাযথ উন্নয়ন না হওয়ায় এখানকার জনগণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না।”
তিনি আরও বলেন, “হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ।
তিনি নির্বাচিত হলে ইনশাআল্লাহ বিলাইছড়ির সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।”
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উন্নয়ন ভাবনা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited