মেহেদী হাসান | ০৯:২৬ পিএম, ২০২৬-০১-২৭
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য-সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ‘রিকশা প্রতীক’-এর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাঙামাটি শহরের ইসলামিক সেন্টারে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি-২৯৯ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালক কমিটির আহ্বায়ক এনায়েত উল্লাহ আল-মাদানী, এনসিপি রাঙামাটি জেলা আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম, পৌর জামায়াতের আমীর মাইনুদ্দীন, জেলা শূরা ও কর্মসূচি সদস্য নুরুল করিম, সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, পৌরসভার শূরা সদস্য অ্যাডভোকেট রহমাতুল্লাহ এবং পৌর ছাত্রশিবিরের সভাপতি জালাল উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রত্যাশা করে।
এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited