বিলাইছড়ি প্রতিনিধি | ১০:২৮ পিএম, ২০২৬-০১-২৯
রাঙামাটির বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে মাসব্যাপী আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসনাত জাহান খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সভাপতি মো. জাফর আহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কান্তি নাথ, জসীম উদ্দিন তালুকদার, রণবীর চাকমা, সত্যপ্রিয় তঞ্চঙ্গ্যা, কৃষ্ণা রানীসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসনাত জাহান খান বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।
পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, মাসব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বিশেষ মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited