নাজিম আল হাসান | ১০:৩৩ পিএম, ২০২৬-০১-২৯
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীনের সমর্থনে লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) লংগদু উপজেলার গুলশাখালী বাজার, চৌমুহনী বাজার, রহমতপুর, রাজাপাড়া ১১ নম্বরসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রচারণাকালে প্রার্থী ও তাঁর সমর্থকরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, লংগদু উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন, উপজেলা সেক্রেটারি মুহাম্মাদ আলীসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে রাঙামাটির জনগণ অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছে।
কাপ্তাই লেককেন্দ্রিক উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন এখন সময়ের দাবি। তিনি বলেন, হাতপাখা প্রতীক ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের প্রতীক।
জনগণ যদি তাঁকে নির্বাচিত করে, তবে তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং পাহাড়ি অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় সংসদে জোরালো ভূমিকা রাখবেন।
এ সময় জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা বলেন, রাঙামাটির জনগণ দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে জীবনযাপন করছে।
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সড়ক যোগাযোগ, বিশুদ্ধ পানির সংকট নিরসন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এখন সবচেয়ে জরুরি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ হাতপাখা প্রতীকের পক্ষে ভোট দিয়ে ন্যায়, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের পথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে থাকবে।
জসিম উদ্দীন একজন কর্মঠ, সৎ ও যোগ্য নেতা—তিনি নির্বাচিত হলে এই অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited