অহিদুল ইসলাম অভি | ১১:৫২ এএম, ২০২৬-০১-৩১
রাঙামাটিতে ভ্রমণে এসে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগে রয়েছে তার পরিবার। গতকাল সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে ছবিতে থাকা ওই নারীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ নারী মাইমনা তার পরিবারসহ শুক্রবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হঠাৎ করেই সবার অগোচরে তিনি নিখোঁজ হয়ে যান। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মাইমনাকে নিয়ে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
নিখোঁজ নারীর পরিচয়—
নাম: মাইমনা
পিতা: নাছির উদ্দিন
মাতা: কুলসুমা বেগম
ঠিকানা: হালিশহর তাসপিয়া আনন্দপুর মসজিদ এলাকা, ওয়ার্ড নং–২৪, চট্টগ্রাম
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে—
???? ০১৮৯৬১৯৮৪২০
???? ০১৬৩৭০৮৫৩৭৯
নিখোঁজ মাইমনাকে দ্রুত খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited