নাজিম আল হাসান | ০৭:৫৮ পিএম, ২০২৬-০১-৩১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোট মনোনীত রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিকের রিক্সা প্রতীকের সমর্থনে রাঙামাটির লংগদু উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে লংগদু লঞ্চঘাট ও উপজেলা হাসপাতাল এলাকা থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়।
এরপর নেতাকর্মীরা লংগদু বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরবর্তীতে মাইনীমুখ বাজারের ফরেস্ট ঘাট থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে সকালবেলার প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম শেষ হয়।
পুরো কর্মসূচিতে নেতৃত্ব দেন লংগদু উপজেলা আমির মো. নাছির উদ্দীন।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন খেলাফতে শ্রমিক মজলিস রাঙামাটি জেলা সভাপতি হাফেজ মো. নুরুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুবিন, রাঙামাটি পৌরসভার জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাসার এবং খেলাফত মজলিস লংগদু উপজেলা সভাপতি মাওলানা মামুনুর রশীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি লংগদু উপজেলা সভাপতি মো. রাকিব, সেক্রেটারি কমল বিকাশ চাকমা, সহ-সভাপতি এরিক চাকমা, লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মো. তাজ মাহমুদ এবং খেলাফত মজলিসের সদস্য মো. আব্দুল আজিজ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, রিক্সা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক বলেন, দেশে বর্তমানে দুর্নীতি, খুন, গুম ও রাহাজানির মতো অপরাধ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
এগারো দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় এলে এসব অপরাধ বন্ধ করে একটি সুন্দর, নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া হবে।
তিনি আরও বলেন, লংগদু উপজেলার অধিকাংশ মানুষ কৃষি ও মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
আমি নির্বাচিত হলে কৃষকদের জন্য সার, কীটনাশক, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করা হবে।
পাশাপাশি মৎস্যজীবীদের কর্মসংস্থান বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited