কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৯৯ আসনের ধানের শীষের প্রার্থীর পথসভা ও গণসংযোগ


আলমগীর মানিক    |    ০৮:১১ পিএম, ২০২৬-০১-৩১

কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৯৯ আসনের ধানের শীষের প্রার্থীর পথসভা ও গণসংযোগ

রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান ব্যাপক পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

সোমবার দুপুর ২টা থেকে শুরু হওয়া এই প্রচারণায় বিভিন্ন বাজার, সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান নিজে, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনিরসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পথসভা ও গণসংযোগকালে নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে।

এ সময় স্থানীয় জনগণ প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আশ্বাস দেন।