মেহেদী হাসান | ০১:৪৪ পিএম, ২০২৬-০২-০৪
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) একাডেমিক ভবন–১ এর সম্মেলন কক্ষে রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘দ্য ভয়েস অব আরএমএসটিইউ’ শিরোনামে এক পাবলিক স্পিকিং (সার্বজনিক বক্তৃতা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফাহিম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির।
তিনি তাঁর বক্তব্যের শুরুতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এমন একটি তাৎপর্যপূর্ণ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক ও প্রতিযোগীদের আন্তরিকভাবে স্বাগত জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের নিজেদের পছন্দের ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করা প্রয়োজন।
একটি সুন্দর ও সফল ক্যারিয়ার গঠনের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী ক্যারিয়ার ব্যবস্থাপনা করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্য দক্ষতা (এমপ্লয়াবিলিটি স্কিলস) অর্জনের জন্য অনুপ্রাণিত করেন।
পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বিভিন্ন কর্মশালা আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম।
প্রথম রানারআপ হন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী সানজিদা রুবায়েত জেসিফা এবং দ্বিতীয় রানারআপ হন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাওসার।
এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আকলিমা আক্তার।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited