সোহেল রানা | ১০:১৯ পিএম, ২০২৬-০২-০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ১৬তম দিনে নানিয়ারচর ও কাউখালী উপজেলার বেনুবন এলাকায় গণসংযোগ, নির্বাচনী ইশতেহার বিতরণ ও পথসভা করেছেন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত পথসভায় জুঁই চাকমা বলেন, নানিয়ারচর উপজেলায় সেতু নির্মাণ এই এলাকার উন্নয়নের একটি মাইলফলক। তিনি জানান, ২০১৮ সালের পর গত সাত বছরে নানিয়ারচর উপজেলায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।
তিনি আরও বলেন, এই উপজেলায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রবের সমাধিস্থল অবস্থিত এবং নানিয়ারচর আনারস উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। কিন্তু আনারসের মৌসুমে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এজন্য এখানে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ অত্যন্ত জরুরি।
জুঁই চাকমা বলেন, “আমি নির্বাচিত হলে নানিয়ারচর উপজেলায় আনারস চাষি ও মিশ্র ফলচাষিদের জন্য একটি আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে এখানে মাঝারি শিল্প গড়ে তোলার উদ্যোগ নেবেন। এতে স্থানীয় যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকারত্ব কমবে।
তিনি বলেন, “এই এলাকার মানুষ শান্তি চায়। কোদাল মার্কায় ভোট দিলে মানুষ শান্তি ও স্বস্তিতে বসবাস করতে পারবে।”
আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করলে নারীর উন্নয়নে বিশেষভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
জুঁই চাকমা আরও বলেন, “এই উপজেলায় কিছু স্থানীয় সমস্যা রয়েছে। নির্বাচিত হলে স্থানীয় মুরুব্বীদের সঙ্গে নিয়ে সেসব সমস্যার সমাধানে উদ্যোগ নেব।”
তিনি দাবি করেন, তার দল সাধারণ মেহনতি মানুষের রাজনীতি করে।
প্রচারণাকালে তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় টাকা ও পেশিশক্তির ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, যা ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভালো কাজগুলো প্রশ্নবিদ্ধ করছে।
এসময় উপস্থিত ছিলেন জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য ডা. প্রকাশ বড়ুয়া, মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, সাইফুল ইসলাম, আবু বড়ুয়া, নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited