আলমগীর মানিক | ০৬:২১ পিএম, ২০২৬-০২-০৭
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ডিউটি পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে আনসার বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে জুরাছড়ি উপজেলা ভবনের সামনে অসুস্থ হয়ে পড়েন আনসার সদস্য নং ১৬৩৪৫ সুবেদার এরশাদ আলী (৫৯)। তিনি নির্বাচনী ডিউটির অংশ হিসেবে জুরাছড়ি উপজেলায় আগমন করেছিলেন।
তাৎক্ষণিকভাবে তার সঙ্গে থাকা অন্যান্য আনসার সদস্যরা তাকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুবেদার এরশাদ আলী মারা যান।
নিহত সুবেদার এরশাদ আলীর বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। তিনি হাজাছড়া ক্যাম্পে কর্মরত ছিলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সুবলং হয়ে জুরাছড়ি যাওয়ার পথে বোটে থাকা অবস্থায় শনিবার বিকেল পৌনে চারটার দিকে অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুবেদার এরশাদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাব্বানী।
এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited