সিয়াম | ০৫:০১ পিএম, ২০২৬-০২-০৮
রাঙামাটি–২৯৯ নং সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী জননেতা দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রদলের অর্থ সম্পাদক হেলিম মিয়ার উদ্যোগে রাঙামাটি শহরের উন্নয়ন বোর্ড এলাকায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জননেতা দীপেন দেওয়ানকে বিজয়ী করার আহ্বান জানান।
পাশাপাশি সরকারের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সমালোচনা করে তারা জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর ছাত্রদলের সদস্য সচিব এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ.এস. জাবেদ ইকবালসহ জেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতারা বলেন, রাঙামাটি–২৯৯ আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায্য অধিকারের স্বার্থে ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিচ্ছে।
তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণের বিপুল সমর্থনে দীপেন দেওয়ান বিজয়ী হবেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited