নাজিম আল হাসান | ০৭:১১ পিএম, ২০২৬-০২-০৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় রাঙামাটি শহরে বর্ণাঢ্য প্রচার মিছিল, জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোরশেদের নেতৃত্বে কলেজ গেট থেকে ভেদভেদী বাজার পর্যন্ত এ প্রচার মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
নেতাকর্মীরা আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন শাকিল, জেলা ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক বিজ্ঞান চাকমা, জেলা ছাত্রদলের সদস্য আমানত উল্লাহ অপূর্ব, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন তানভির, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিকু মনি চাকমা, সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাইম, সহ-সভাপতি রেজাউল করিম রাজ, শহিদুল ইসলাম শুভ, এলিন বড়ুয়া, তানভীর হোসেন মাহি, মোঃ ইমরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন অপু, রবিউল হাসান, ইয়াছিন আরাফাত, দপ্তর সম্পাদক পাবেল সর্দার, পাবলিক কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাফিজ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওনসহ রাঙামাটি সরকারি কলেজের ছাত্র-ছাত্রী এবং পৌর ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোরশেদ বলেন, “এডভোকেট দীপেন দেওয়ান একজন জনবান্ধব ও যোগ্য নেতৃত্ব।
রাঙামাটি–২৯৯ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নতি এবং যুবসমাজের অধিকার প্রতিষ্ঠায় তাঁর বিকল্প নেই।
আমরা ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে তাঁর পক্ষে মাঠে কাজ করছি এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে সমর্থন আদায় করছি।
ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে বিপুল ভোটে তাঁকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
নেতৃবৃন্দ আরও বলেন, রাঙামাটি–২৯৯ আসনে উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এডভোকেট দীপেন দেওয়ানের বিকল্প নেই।
তাঁকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে গণসংযোগ আরও জোরদার করা হবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited